
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে
হাজীগঞ্জে মেম্বারদের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র দাখিলের অভিযোগ
হাজীগঞ্জের রাজারগাঁওয়ের দুই মেম্বারে অভিযোগ -- পপুলার বিডিনিউজ 
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর ৭নং ওয়ার্ড (হাজীগঞ্জ) সাধারণ সদস্য প্রার্থী মোঃ আঃ রব প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র দাখিল করায় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল চেয়ে জেলা নির্বাচন অফিসারের বরাবর অভিযোগ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর ৭নং ওয়ার্ড (হাজীগঞ্জ) সাধারণ সদস্য প্রার্থী মোঃ আঃ রব তার মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আলমগীর ও একই ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ইমাম হোসেন কে সমর্থনকারী হিসেবে স্বাক্ষর জাল করে জমা দেন। কিন্তু প্রস্তাবকারী ও সমর্থনকারী কেউ বিষয়টি জানতেন না এবং তাহারা কেউ প্রার্থী আঃ রব এর প্রস্তাবকারী ও সমর্থনকারী হওয়ার ইচ্ছুক নয়।
অভিযোগ পত্রে উভয়ে তার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন। এ বিষয়ে প্রস্তাবকারী আলমগীর ও সমর্থনকারী মোঃ ইমাম হোসেন জানান, ৭নং ওয়ার্ড (হাজীগঞ্জ) সাধারণ সদস্য প্রার্থী মোঃ আঃ রব তার মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থকারী হিসেবে স্বাক্ষর জাল করে দাখিল করেছেন। যা আমরা নিজেরা জানতাম না। আমরা তাহার প্রস্তাবকারী ও সমর্থনকারী হওয়ার ইচ্ছুক নই। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মলন কক্ষে গত ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এর তারিখ ছিল। সে ঐ দিন মনোনয়নপত্র বাছাইয়ের দিন প্রস্তাবকারী ও সমর্থনকারী কাউকে না নিয়ে এসে কিভাবে বৈধ প্রার্থী নির্বাচিত হয়েছেন।


তারা আরোও জানান, আমরা সোমবার বিষয়টি নিশ্চিত হয়ে, মঙ্গলবার নির্বাচন অফিসারের কাছে তার প্রার্থীতা বাতিলের আবেদন করেছি।
এ বিষয়ে প্রার্থী আঃ রব এর ব্যবহ্নত মোবাইল নাম্বারে ফোন করে বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় দেওয়ার পর পরে কথা বলবো বলে কল কেটে দেন। আর ফোন রিসিব করেন নি।


























