এসএ টিভিতে জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন মনিরুজ্জামান বাবলু

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২২ | ৭:৩১
Link Copied Successfully!

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান বাবলু।

গেল ১৭ সেপ্টেম্বর শনিবার এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ সাক্ষরিত নিয়োগপত্র গ্রহণ করেন তিনি।

মনিরুজ্জামান বাবলু ২০০৫ সাল থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনের বড় ছেলে।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি জাতীয় ইংরেজি দৈনিক ট্রাইবুনালের চাঁদপুর জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত চাঁদপুর, সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার যুগ্ন-সম্পাদক ও অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজের এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি জেলার সাহিত্য মঞ্চের সহ- সভাপতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনে জড়িত রয়েছেন। তিনি টিআইবির স্বজন শাখার আহবায়কসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে তিনি পরিচিত। ইতোমধ্যে তার লেখা একুশে বই মেলায় গল্পগ্রন্থ কালু মিয়ার পিএইচডি ও কাব্যগ্রন্থ সুপ্রভাত প্রকাশিত হয়। আগামী বই মেলায় আরো একটি গল্পগ্রন্থের প্রস্তুতি রয়েছে।

বিজ্ঞাপন

তাঁর রচনা ও পরিচালনায় একাধিক মঞ্চনাটক জনতার আদালতে ফাঁসির রায়, কিশোরীর লড়াই, তনু স্মরণে ইভটিজিং, যুগবদল মঞ্চায়িত হয় ও শর্টফ্লিম প্রেমারা নাটকটি বেশ আলোচিত হয়েছে।

মনিরুজ্জামান বাবলু পেশাগত দায়িত্ব পালনে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন ফোরাম এবং বিভিন্ন সংগঠনসহ সকল শুভানুধ্যায়ীর সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২