ট্রপি নিতে ১৭০ রান তাড়া করতে হবে পাকিস্তানকে

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২২ | ১০:০৪
Link Copied Successfully!

এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় শ্রীলংকা। তবে ভানুকা রাজাপাকসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে লংকানরা।

এশিয়া কাপের তৃতীয় শিরোপা জয়ে পাকিস্তানকে ১৭১ রান করতে হবে।

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় শ্রীলংকা। পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহর করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লংকান তারকা ওপেনার কুশাল মেন্ডিস (০)।

বিজ্ঞাপন

চতুর্থ ওভারে বোলিংয়ে এসে অন্য ওপেনার পাথুম নিশাঙ্কাকে ক্যাচ তুলতে বাধ্য করেন হারিস রউফ। আগের ম্যাচে এরপর ষষ্ঠ ওভারের প্রথম বলে ধানুস্কা গুনাথিলাকাকে বোল্ড করেন তিনি।

অষ্টম ওভারে বোলিংয়ে এসে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করেন ইফতেখার আহমেদ। নিজের বলে নিজেই ক্যাচ নেন ইফতেখার। ২১ বলে চার বাউন্ডারিতে ২৮ রান করে ফেরেন ধনঞ্জয়া।

নবম ওভারে শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করেন পাকিস্তানের সহঅধিনায়ক ও তারকা লেগ স্পিনার শাদাব খান। তার বিদায়ে ৫৮ রানে ৫ উইকেট হারায় লংকানরা।

বিজ্ঞাপন

৮.৫ ওভারে ৫৮ রানে প্রথম সারির ৫ উইকেট পতনের পর দলের হাল ধরেন ওয়ানেন্দু হাসারঙ্গা ও ভানুকা রাজাপাকসে। ষষ্ঠ উইকেটে ৩৬ বলে ৫৮ রানের জুটি গড়েন তারা। হাসারঙ্গাকে আউট করে এই জুটির বিচ্ছেদ ঘটান হারিস রফউ। ১৪.৫ ওভারে ১১৬ রানে সাজঘরে ফেরার আগে ২১ বলে ৫টি চার আর এক ছক্কায় ৩৬ রান করে ফেরেন অলরাউন্ডার হাসারঙ্গা।

এরপর চামিকা করুনারত্নেকে সঙ্গে নিয়ে ৩১ বলে ৫৪ রানের জুটি গড়েন রাজাপাকসে। তাদের এই জুটিতেই স্কোর দেড়শ ছাড়িয়ে যায়। ৪৫ বলে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭১ রান করেন ভানুকা রাজাপাকশে। পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন হারিস রউফ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা