পালাতক সেই এজেন্ট ব্যাংক মালিকের অংশিদারীত্ব নিয়েও প্রবাসীর সাথে প্রতারণা

আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২২ | ১১:১০
Link Copied Successfully!

গ্রাহকদের অর্ধ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া চাঁদপুরের আলোচিত সেই এজেন্ট ব্যাংকের সত্ত্বাধিকারী মোশারফ হোসেন পাটওয়ারীর বিরুদ্ধে আরো একটি প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এবারে অংশীদারীর ভিত্তিতে এজেন্ট ব্যাংক পরিচালনার চুক্তি ভঙ্গ ও প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যৌথ মালিকানায় এজেন্ট ব্যাংক পরিচালার কথা বলে মো. মাসুদ রানা নামে এক প্রবাসীর সাড়ে ১২ লক্ষ টাকা মেরে দিয়েছে এই প্রতারক। গতকাল ৯ সেপ্টেম্বর দৈনিক চাঁদপুর সময় সহ বিভিন্ন গণমাধ্যমে ‘এজেন্ট ব্যাংক মালিকের অর্ধকোটি টাকা নিয়ে পালাতক’ শিরোনামে প্রকাশিত সংবাদ পড়ে ওই প্রবাসী প্রতারনার কথা জানতে পারেন।

এ বিষয়ে প্রবাসী মো. মাসুদ রানা অভিযোগ করে বলেন, চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় যৌথভাবে এজেন্ট ব্যাংকিং ব্যবসা (ইসলামী ব্যাংক) পরিচালনা করার জন্য মোশারফ হোসেন পাটওয়ারীকে তিনি ১২লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন। অংশীদারী চুক্তির ৩নং শর্ত অনুযায়ী তিনি ব্যাংকের লভ্যাংশের ৫০ শতাংশ পাওয়ার কথা। কিন্তু ২০১৯ সালে ব্যবসা শুরুর পর থেকে আজ পর্যন্ত তার হিসাব বুঝে পাননি। এ বিষয়ে যোগাযোগ করলে তাকে আশার ফুলঝুরি আর নানা অযুহাত দেখানো হতো। এরমধ্যে কিছুদিন পূর্বে বিভিন্ন মাধ্যমে মোশারফ হোসেন পাটওয়ারীর উধাও হবার কথা তিনি শুনতে পান। ৯ সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে বিষযটি তিনি নিশ্চিত হন। এ অবস্থায় বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এ প্রবাসীও। কষ্টার্জিত টাকা ফেত পাবার বিষয়ে তিনিও প্রশাসনের কাছে সুবিচার দাবী করেন।

ইসলামী ব্যাংক বাগাদী এজেন্ট শাখা বন্ধ এবং এজেন্ট সত্ত্বাধিকারী মোশারফের পলাতকের বিষয়টি নিশ্চিত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁদপুর শাখার ভিপি ও শাখা প্রধান মো. দাউদ খান।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানাগেছে, এজেন্ট ব্যাংক মালিক মোশারফের প্রতারণার শিকার হয়েছেন গ্রাহক মাওলানা মোস্তাফিজুর রহমান (৩ লাখ টাকা),  বাগাদীর খোরশেদ আলমের স্ত্রী (৪ লাখ টাকা), চান্দ্রা মদনের গাঁও গ্রামের রেহেনা আক্তার (৮ লাখ টাকা), মো. সফিক গাজী (২ লাখ ২০ হাজার টাকা)সহ আরো অনেকে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁদপুর শাখার ভিপি ও শাখা প্রধান মো. দাউদ খান জানান, প্রতারণার বিষয়ে অভিযোগ আসার পর থেকে আমরা তাদের বিষয়ে সতর্ক হয়েছি। যাদের সাথে প্রতারণা করেছে তাদেরকে ব্যাংকের নিয়মানুসারে মামলার করার জন্য পরামর্শ দিয়েছি। সর্বশেষ গত ২৫ আগস্ট বাগাদী এজেন্টে গিয়ে মোশারফকে খুঁজে পাইনি। এরপর ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৮ আগস্ট এজেন্ট বন্ধ করে দিয়েছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি