কচুয়া-ঢাকা সড়কে সুরমা বাস চলাচল বন্ধ: বাড়ছে জনদুর্ভোগ

Reporter
ইসলাম হোসেন বিপ্লব
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২২ | ১০:৩০
Link Copied Successfully!
কচুয়া-ঢাকা সড়কে সুরমা সুপার পরিবহনের বাস চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বুধবার সকাল থেকে কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ হতে ঢাকাগামী এবং ঢাকা থেকে কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জগামী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। সুরমা বাস চলাচল বন্ধের বিষয়ে সুরমা বাস মালিক সমিতির সভাপতি সালাম সওদাগর ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মজুমদার জানান, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুব আলমের প্ররোচনায় কতিপয় নামধারী কিছু ব্যক্তি শ্রমিক পরিচয়ে ২৪ আগস্ট বুধবার কচুয়ার সুরমা কাউন্টারের কেরানী শফিকুল ইসলামকে মারধর করে কাউন্টার থেকে তাড়িয়ে দিয়ে কাউন্টার দখল করে নেয়
ও প্রত্যেক বাস থেকে ২শত টাকা করে চাঁদা আদায় করছে। তাছাড়া কচুয়ার বিশ^রোড এলাকায় ৪টি গাড়ির চাবি নিয়ে গাড়িগুলোর ব্যাটারি খুলে নিয়ে যায়। এঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এঘটনায় বাস চলাচল বন্ধ রয়েছে।এবিষয়ে কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম জানান, এই পরিবহনে আমার একটি বাস চলাচলের সুযোগ দিলেও নতুন আরেকটি শাহরাস্তি বাস টার্মিনাল থেকে চলাচলের অনুমতি চাইলে সুরমা সুপার বাস মালিক সমিতি আমার সাথে বিভিন্ন তালবাহানা শুরু করে বাস চলাচলের অনুমতি দিচ্ছে না। সায়েদাবাদ বাস টার্মিনালে আমার বাসগুলো থেকে ব্যাটারি খুলে নিয়ে যায়। তাই আমার লোকজন জনসম্মূখে তাদের গাড়ির ব্যাটারি খুলে রাখে। তিনি আরো দাবী করেন, বাস শ্রমিক সংগঠনের জিবির নামের উত্তোলণকৃত টাকা বাস শ্রমিক সংগঠনের গুটি কতেক লোক আত্মসাৎ করে আসায় সংগঠনের অধিকাংশ শ্রমিকরা তাদের প্রতি ক্ষুদ্ধ। এ ক্ষুদ্ধ শ্রমিকরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কেরানি শফিকুল ইসলামের পরিবর্তে জিবির টাকা আদায় করছে।
এব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানান, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সমস্যার সমাধান করে শীঘ্রই বাস চলাচলের ব্যবস্থা করার জন্য বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে বলা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা