যুবলীগ আজ থেকে মাঠে থাকবে বিএনপিকে মোকাবিলায়

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২২ | ৬:২৯
Link Copied Successfully!

বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য-তাণ্ডব’ ও পুলিশের ওপর ‘হামলার’ প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সারা দেশে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে যুবলীগ। রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নিয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, আজ থেকে তাঁরা মাঠে থাকবেন। নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্রের জবাব দেবেন।

আজ শুক্রবার সকাল ১০টায় ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। একই সময় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

ফার্মগেটের কর্মসূচিতে বিএনপিকে হুঁশিয়ার করে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘আজ থেকে আমরা মাঠেই থাকব। মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেব। বিদেশে থেকে (তারেক রহমান) আপনাদের বিপথগামী করছে। জনগণকে বিভ্রান্ত করছে। তিনি যদি (তারেক রহমান) এতই বড় নেতা হয়ে থাকেন, তাহলে দেশে আসুক, আমাদের মোকাবিলা করুক।’

বিজ্ঞাপন

শেখ ফজলে শামস্ পরশ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রকৃত ইতিহাস ফিরে এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে উৎকৃষ্ট রাষ্ট্রব্যবস্থা ও মানবিকতার উদাহরণ দেখিয়ে যাচ্ছে। ঠিক তখনই বিএনপি-জামায়াত তাদের মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা শুরু করেছে। এটাই তাদের চরিত্র।

বিএনপির সমালোচনা করে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘তিন–চার বছর ধরে আপনাদের খবর নেই। এসি রুমে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা এঁকেছেন। আর নির্বাচন এলেই জ্বালাও-পোড়াও, নৈরাজ্য, সন্ত্রাস করেন। এ কারণেই এ দেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে। আগামী দিনেও জনগণ আপনাদের পাশে থাকবে না।’

শেখ ফজলে শামস্ পরশ বলেন, যদি বিএনপি-জামায়াত এ দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি-নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে যুবলীগের প্রত্যেক নেতা-কর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবেন।

বিজ্ঞাপন

ফার্মগেটের এই কর্মসূচিতে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে মামুনুর রশীদ, আবু আহমেদ নাসিম, মো. রফিকুল ইসলাম, মো. নবী নেওয়াজ, মো. এনামুল হক খান, মো. মোয়াজ্জেম হোসেন, সেলিম আলতাফ, মৃণাল কান্তি জোদ্দার, মো. জসিম মাতুব্বর, জয়দেব নন্দী, মোস্তাফিজুর রহমান অন্যতম।

সূত্র:প্রথম আলো
Ni/N

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের