টিসিবির চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২২ | ৫:৪৭
Link Copied Successfully!

চাঁদপুরে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, খোলা বাজারে চাল বিক্রি প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ সফল করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি। যারা আপনারা চাল ক্রয় করতে আসবেন, অবশ্যই সাথে জাতীয় পরিচয় পত্র নিয়ে আসবেন। যারা খাদ্য বিভাগের দায়িত্ব রয়েছেন তারা অবশ্যই তদারকি করবেন। এই কার্যক্রমে যেন কোন রকম অনিয়ম না হয়।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, সারাদেশেই আজ এই কার্যক্রম শুরু হয়েছে। জেলায় চলমান ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারিত করে চাঁদপুর পৌর এলাকায় ১৫টি, বাহিরের ৬টি পৌরসভার ২৪টি এবং হাইমচর উপজেলায় দুটিসহ মোট ৪১টি কেন্দ্রে প্রান্তিক জনসাধারণের জন্যে ৩০টাকা দরে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদেরকে ওএমএস এর ন্যায় ন্যায্যমূল্যে প্রতি মাসে দুইবার ৫ কেজি করে ১০ কেজি চাল প্রদান করা হবে। জেলায় টিসিবির মোট কার্ডধারী উপকারভোগীর সংখ্যা হচ্ছে ১লাখ ৪৫হাজার ১৪৭জন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের ডকুমেন্টেশন অফিসার শহিদুল্লাহ।

সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহ জামাল। এ সময় সরকারি অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Ni/N

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে