ইউক্রেনের খেরসনের ‘বেশ কিছু’ এলাকা পুনরুদ্ধারের দাবি

Reporter
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ আগস্ট ৩১, ২০২২ | ১:৩৪
Link Copied Successfully!

ইউক্রেন রুশ-অধিকৃত দক্ষিণ খেরসন অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করায় সেখানে তীব্র চলছে বলে যুদ্ধের খবর পাওয়া গেছে। যদিও সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন সেখানে বলেছেন ‘দ্রুত’ কিছু ঘটবে না।

মঙ্গলবার খেরসনের পার্শ্ববর্তী মাইকোলাইভ অঞ্চলের প্রধান ভিটালি কিম বলেছেন, ‘তীব্র যুদ্ধ চলছে, আমাদের সৈন্যরা চব্বিশ ঘণ্টা কাজ করছে। ’

এর আগে ইউক্রেন দাবি করেছিল, তারা রাশিয়ার প্রথম প্রতিরক্ষা লাইন ভেঙে দিয়েছে। তবে রাশিয়ার দাবি, ব্যর্থ হামলায় ইউক্রেনের সেনারা পরাজিত হয়েছে।

বিজ্ঞাপন

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ইউক্রেন বা রাশিয়া কারোর দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

খেরসন হচ্ছে প্রথম ইউক্রেনের প্রথম গুরুত্বপূর্ণ শহর যা গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরুর পর পুতিন বাহিনী দখলে সক্ষম হয়। মার্চের শুরুতে খেরসন দখলের পর সেখানে ঘাঁটি বানিয়েই কৃষ্ণসাগরের উপকূলবর্তী ওডেসা এবং মারিউপোল শহর দখলে আক্রমণ চালিয়েছিল রাশিয়ায়। ফলে খেরসনে ইউক্রেনের পাল্টা আক্রমণ সামরিক দিক দিয়ে ‘তাৎপর্যপূর্ণ’ বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন।

এদিকে খেরসন অভিযানের বিষয়ে বিশদ জানাতে ইউক্রেনের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সামরিক অপারেশনাল কমান্ড জানিয়েছে ‘অবস্থানগত যুদ্ধ’ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, দেনিপার নদীর ওপর তিনটি মূল সেতুতে আঘাত করা হয়েছে। যাতে রুশ সেনারা সেগুলো ব্যবহার করতে না পারে তার জন্য। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন অস্থায়ী রাশিয়ান পন্টুন সেতু, সেই সঙ্গে কমান্ড পোস্ট এবং গোলাবারুদ ডিপোকে লক্ষ্য করার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স নির্ভুল রকেট সিস্টেম ব্যবহার করছে।

সেতুগুরো ধ্বংস করা গেলে নদীর ডান (পশ্চিম) তীর থেকে রাশিয়ান সৈন্যদের পূর্ব পাড়ে আসা সম্ভব হবে না। ফলে রাশিয়ার পক্ষে পূর্বপাড়ে সৈন্য এবং অস্ত্র পুনরায় সরবরাহ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

এমন অবস্থায়, কিয়েভের কর্মকর্তারা রুশ বাহিনীর বিরুদ্ধে দ্রুত বিজয়ের প্রত্যাশা না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা চলমান অভিযানকে শত্রু পক্ষকে ধীরে ধীরে দুর্বল করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব