হাজীগঞ্জে সাত বালুমহালে সাত লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩০, ২০২২ | ৬:২৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে সাত টি বালুমহালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ৭ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম তানজীর সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানা আদায়কারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ বালুর ঘাটের দেশ এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী নজরুল ইসলামকে ১ লক্ষ টাকা, বাংলাদেশ কনষ্ট্রাকশন এর সত্ত্বাধিকারী শাহাজান বেপারীকে ১ লক্ষ টাকা, তালুকদার বিল্টার্স এর সত্ত্বাধিকারী মঞ্জু তালুকদারকে ১ লক্ষ টাকা, মেসার্স শাহপরান এন্টারপ্রাইজ এর শাহপরানকে ৫০ হাজার টাকা,
হাজীগঞ্জ ডিগ্রী কলেজ রোডের ইকবাল এন্ড বাদ্রাস এর চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে ২ লক্ষ টাকা, ডাকাতিয়া নদীর সেতুর দক্ষিণ পাড়ে বালুমহালে মিলন চৌধুরীকে ১ লক্ষ আর আক্তার হোসেনকে ৫০ হাজার জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরে কর্মকর্তা হান্নান, হাজীগঞ্জ থানার এসআই আজিজ শেখ ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ হাজীগঞ্জ চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি