চাঁদপুর ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংর্ঘষ, আহত ৩০

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৭, ২০২২ | ৪:৫৪
Link Copied Successfully!

চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় বিবদমান দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপটকেল নিক্ষেপসহ তুমুল সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় সুইপার কলোনি সংলগ্ন নতুন রাস্তা মোড় রনাঙ্গনে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যার পর মাঠের খেলা নিয়ে দুই পক্ষের মধ্য উত্তেজনা দেখা দেয়। এক পর্যায় রাত ৮টার পর সংঘর্ষে জড়ায় তারা। এতে রাস্তার পাশের অনেক দোকান ও ঘরবাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং ব্যাপক ভাংচুর করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে প্রায় ১৫ রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। দফায় দফায় এ সংর্ঘষ সৃষ্টি হলে প্রথমে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ যোগ হয়।

সংর্ঘষটি চলাকালে ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যও আহত হয়।

স্থানীয়রা জানায়, পুরাণবাজার মধুসূধন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আবুল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডে লোহারপুল বনাম মোম ফ্যাক্টরি দুই দল অংশ নেয়। খেলা চলাকালীন সময়ে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়।

বিজ্ঞাপন

পরে উভয়পক্ষের খেলোয়াড় ও কর্মকর্তা নিয়ে পুরাণবাজার পুলিশ ফাঁড়িতে সমাধানের জন্য বসা হয়। দুই দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। ফাঁড়ি থেকে বের হয়ে উভয় পক্ষের মধ্যে এ সংর্ঘষের সৃষ্টি হয়।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি