মতলব উত্তরে এক কিশোরীকে ধর্ষণ

ধর্ষণের শিকার কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৬, ২০২২ | ৫:২৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।

অভিযুক্ত মিঠু উপজেলার সাতবাড়িয়া গ্রামের হাসেম প্রধানের ছেলে। অভিযুক্ত বিবাহিত। এ ছাড়া তার দুই সন্তান রয়েছে। কিশোরীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর বের হওয়ার পর থেকেই মিঠু পলাতক রয়েছেন।

ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, সাত মাস আগে মিঠু তাকে ভয়ভীতি দেখিয়ে জোর করে ধর্ষণ করে। ধর্ষণের পর ওইসব কথা কারও কাছে প্রকাশ করলে ওই কিশোরীকে মেরে ফেলবে বলে হুমকি দেয় মিঠু। তাই ভয়ে ওই কিশোরী কাউকে বলেনি।

বিজ্ঞাপন

ঘটনার পর কিশোরীর শারীরিক অবস্থা পরিবর্তন হলে তার মায়ের মনে সন্দেহ হয়। পরে তাকে মেডিকেল চেকআপ করালে সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ পায়।

এ ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন ভিকটিমের মা। তিনি এ ঘটনার বিচার দাবি করে বিষয়টি স্থানীয় লোকজনসহ অভিযুক্তের পরিবারকে জানিয়েছেন।

অভিযোগ উঠেছে— মিঠুর এক আত্মীয় প্রভাবশালী হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে ধামচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং ভিকটিমের মাকে নানা ধরনের হুমকি দিচ্ছেন।

বিজ্ঞাপন

কিশোরীর মা জানান, ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমরা অসহায় হয়ে পড়েছি। কয়েক দিন আগে আমার মেয়ের বিষয়টি নিয়ে সালিশবৈঠক হয়েছে। মানিক ও জামালসহ গ্রাম্য সালিশকারীরা দেড় লাখ টাকার বিনিময়ে রফাদফার চেষ্টা করে। আর মেয়ের পেটের বাচ্চা মেরে ফেলতে বলেছে। এখন আমরা কি করব বুঝে উঠতে পারছি না।

জামাল প্রধান বলেন, ঘটনার ব্যাপারে মিঠু স্বীকারোক্তি দেওয়ার পর আমি ও মানিক প্রধানসহ গ্রামের লোকজন নিয়ে কিশোরীর বিষয় বিবেচনা করে তাকে চিকিৎসা ও ভরণপোষণের জন্য দেড় লাখ টাকা জরিমানা করেছি। বর্তমানে মিঠু প্রবাসে আছে। সে দেশে এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ভিকটিম লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র:যুগান্তর
Ni/N

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি