
রামচন্দ্রপুরে মোজাম্মেল হক মোহন চৌধুরীর মৃত্যুতে মিলাদ ও দোয়া
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোহন চৌধুরীর মৃত্যুতে বড়কুল পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে উপজেলার ৭নং পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর পশ্চিম বাজারের বায়তুল আমান জামে মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।
বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কাদের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ওইসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. ইমাম হোসেন, ফারুক হাওলাদার, আল আমিন ফরাজী, জাহিদুল চৌধুরী, তামিম মিজি, মুরাদ মিজি, আবদুল হাদি, মো. পারভেজ, তামিম হাওলাদার, শাখাওয়াত গাজী, আল আমিন মিজি, আকিব, রেদোয়ান, সিয়াম ভুঁইয়া, সামছু ভুঁইয়া, রাসেল, বাবলু, অপু, রাবেদ ও রাকিব প্রমুখ।










