
হাজীগঞ্জ বাজারে বঙ্গবন্ধু তরুণ সংঘের উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন


বৃক্ষ রোপণের মধ্য দিয়ে হাজীগঞ্জ বাজারের বালুর মাঠে মাসব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে হাজীগঞ্জ বাজার বালুর মাঠে বঙ্গবন্ধু তরুণ সংঘের উদ্যোগে মাস ব্যাপী এই বৃক্ষ মেলার আয়োজন করেন যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক সোহাগ।
সোমবার বিকালে মাসব্যাপী এই বৃক্ষ মেলার উদ্বোধন হয়। মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার সদয় জ্ঞাপন করেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক স্বরাষ্টমন্ত্রী, নৌ-পরিবহন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারীসহ কৃষি বিভাগের কর্মকর্তা বৃন্দ।
মেলার সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক সোহাগ।


মেলায় ৪টি স্ট্রল খাটরা বিলওয়ায়ের গাজী নার্সারী, পুষ্প কাকন নার্সারী, বঙ্গবন্ধু তরুন সংঘ স্ট্রল এবং মায়ের দোয়া নার্সারী অংশগ্রহণ করে।
মেলায় স্থান পেয়েছে বিদেশি সাদা জাম, ড্রাগন ফল, মাল বেরি, রামবুটান, আঙ্গুর গাছ, আপেল গাছ, আনার ফল, শেরি ফল, কটবেল, মিস্টি লেমু, বিদেশি আম, বারোমাসি আম, কাঠাল গাছ, জাম্বুরা, রেন্ডি করি গাছ, রক্ত জবা ফুল , গেইট ফুল, হাসনেহানা ফুল, গন্ধরাজ ফুল, কাট গোলাপ, পদ্ম ফুল, তেতুল গাছ ও নারিকেল গাছ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।








