হাজীগঞ্জে মোহাম্মদপুর সপ্রাবির ভবন নির্মাণের শুরুতে গলদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২২, ২০২২ | ১০:৫৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলা বিশিষ্ট ভবন নির্মাণ অনিয়ম দিয়েই শুরু হয়। এক কোটি দুই লাখ টাকা বরাদ্ধে বিদ্যালয়টির কাজ এবছর জুলাই মাসে শুরু করেন স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান কাজ শুরু করার সাথে সাথে অন্যত্র থেকে ১২ ট্রাক খোয়া (কংকর) রাতের অন্ধকারে নিয়ে আসে। একই সময় কাজের স্থানে মেশিন দিয়ে নতুন খোয়া ভেঙ্গে ডেকে দেয়। পরে এলাকার লোকজন টের পেয়ে তার প্রতিবাদ করে। বিদ্যালয় দায়িত্বশীল কয়েকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর ও উপজেলা প্রকৌশলীকে জানালে তারা তাৎক্ষণিক ওই খোয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে তারা নতুন খোয়া ভেঙ্গে বেইস ঢালাই দেয়।

বৃহস্পতিবার ভবন নির্মানে গ্রেড বিমের নীচে শট কলাম যে পরিমানে ঢালাই দেয়ার কথা ছিল, সে পরিমানে না দিয়ে ৮ ইঞ্চি কম দিয়ে শট কলমের কাজ শেষ করেছে।

তারপর পাঁচফুট সট কলমের উপরের অর্ধেক চার পাশে দেড় ইঞ্চি করে পুনরায় ঢালাই করে সম্পূর্ণ করে, যা সম্পূর্ণ অনিয়ম।

বিজ্ঞাপন

বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে এ কাজের দায়ীত্বশীল সহকারি প্রকৌশলী মল্লীকা রানীকে অবহিত করে। ওই সময় তিনি কাজের স্থানে গিয়ে কাজ বন্ধ করে দেয়।

এ ব্যাপারে সহকারি প্রকৌশলী মল্লীকা রানীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এসব অনিয়মের সত্যতা মিলেছে বলে জানান। এ ভুলটি ঠিকাদারের নির্মান শ্রমিক করেছে। উপজেলার দায়ীত্বশীল কর্মকর্তা ও ঠিকাদারকে নিয়ে বিষয়টি সমাধান করা হবে।

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদেক ভবন নির্মাণে অনিয়মের কথা স্বীকার করলেও বক্তব্য দিতে নারাজ।

বিজ্ঞাপন

প্রশাসনকে জানালেও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুজ্জামান বক্তব্য দিতে চান না।

হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী রেজাউনুজ্জান জানান, বিষয়টি জেনেছি। দুই একদিনের মধ্যে কাজ পরিদর্শনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি