বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর মালামাল ক্রোকের ফাইল খুঁজে পাচ্ছেনা হাজীগঞ্জের ইউএনও!

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৮, ২০২২ | ৮:৪৯
Link Copied Successfully!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি মেজর রাশেদ চৌধুরীর চাঁদপুরের হাজীগঞ্জের সম্পত্তি ও মালামাল আদালতের রায়ের পর ঐ সময় ক্রোক করা হলেও সে ফাইল খুঁজে পাচ্ছেন না বর্তমান ইউএনও মোঃ রাশেদুল ইসলাম। তিনি ঐ ফাইল খুঁজে বের করতে ইতিমধ্যে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিককে দায়িত্ব দিয়েছেন।

১৭ আগস্ট বুধবার বিষয়টি জানাজানি হলে মিশ্র প্রতিক্রীয়া সৃষ্টি হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন বলেন, এটা কেমন কথা, মামলার সকল নথি পেয়েই তো প্রশাসন খুনি রাশেদ চৌধুরীর মালামাল ও সম্পত্তি ক্রোক করেছে। এখন সেই তথ্যের ফাইল প্রশাসনের রেকর্ডে খুঁজে না পাওয়ায় অন্য রকম ইঙ্গিত পাচ্ছি।

বিজ্ঞাপন

এদিকে এমন চাঞ্চল্যকর তথ্যের পর খুনি রাশেদ চৌধুরীর ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে গিয়েও উপজেলা প্রশাসন থেকে ঐ সময়ে সম্পত্তি ক্রোকের তথ্য সম্বলিত সাইনবোর্ডটি খুঁজে পাওয়া যায়নি।

সরজমিনে ঘটনাস্থলে খোঁজ- খবর নিতে গেলে ঐ এলাকার স্থানীয় আহসান হাবীব বলেন, এই রাশেদ চৌধুরী শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই স্বপরিবারের হত্যা করেনি। ১৯৭৫ সালের ২ আগস্ট রাতে আমার বাবা আব্দুল লতিফ মাস্টারকেও স্কুল সংক্রান্ত বিষয়ে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছিলো। আফসোস স্বাধীনতার এতো বছর পরেও ঐ খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করা গেলোনা।

একই কথা বলে মরহুম আব্দুল লতিফ মাস্টারের স্ত্রী ও ছোট মেয়ে নাছিমা আক্তার বলেন, প্রবাসী ভাইদের সহযোগিতা নিয়ে হলেও অবিলম্বে খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানাচ্ছি।

বিজ্ঞাপন

চাঁদপুরের হাজীগঞ্জের ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ শামসুদ্দিন মিয়াজী বলেন, আব্দুল লতিফ মাস্টার একজন ভালো মানুষ ছিলেন। অবিলম্বে খুনি রাশেদ চৌধুরীকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে আমাদের এই ইউনিয়নকে তথা সমগ্র দেশকে কলঙ্ক মুক্ত করার দাবী জানাচ্ছি।

খুনি রাশেদ চৌধুরীর ভাতিজা আরেফিন ফয়সাল চৌধুরী বলেন, আমাদের এখানে রাশেদ চাচার কেউ থাকেনা। তারসাথে আমাদের কোন সম্পর্কও নেই। প্রশাসন থেকে তার ১ একর ৪৬ শতাংশ জমি বাড়ীতে ও স্কুলের পুকুরের পাশের মাঠে ক্রোক করেছে বলে জেনেছি। তবে প্রশাসনের লাগানো সাইনবোর্ড কে খুলে নিয়েছে বলতে পারিনা।

ঠিক কি পরিমাণ সম্পদ ক্রোক হয়েছে এমন প্রশ্নের জবাব দিতে ক্যামেরার সামনে আসতে চাননি হাজীগঞ্জের ইউএনও মোঃ রাশেদুল ইসলাম। তবে তিনি মুঠোফোনে বলেন, এসিল্যান্ড কে বলেছি যে মামলায় ওই রাশেদ চৌধুরীর মালামাল ও সম্পদ ক্রোক করা হয়েছে তার কপিটা আমাকে দিতে। কিন্তু ওই মামলার কপিটা পাওয়া যাচ্ছেনা। আমরা ওই মামলার কপিটা দ্রুত আদালত থেকে তুলতে চেষ্টা করছি।ওটা হাতে পেলে সুনির্দিষ্টভাবে বলা যাবে রাশেদ চৌধুরীর কত শতাংশ জমি বা সম্পদ ক্রোক করা হয়েছিলো। তবে সেটা কবে নাগাদ হাতে পাবো তা বলতে পারছি না কিন্তু মামলার কার্যক্রম চলমান আছে।

সূত্র: দৈনিক প্রিয় চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি