চাঁদপুরে মাতৃছায়া হাসপাতালসহ ৮প্রতিষ্ঠানকে ৩৯০০০টাকা জরিমানা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৪, ২০২২ | ৪:১৭
Link Copied Successfully!

চাঁদপুর সদরের ৮টি প্রতিষ্ঠানকে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারা মোতাবেক ৩৯০০০টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
মাতৃছায়া হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে নির্ধারিত সেবা মূল্যের চেয়ে দাম বেশি রাখা, কাঁচা বাজারগুলোতে মূল্য তালিকা না থাকা এবং অন্যান্য ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে এসব জরিমানা করা হয়।

রবিবার বা‌ণিজ্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের মহাপ‌রিচালকের অ‌র্পিত ক্ষমতাব‌লে এবং চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে হাজী মহসিন রোডস্থ মাতৃছায়া হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে নির্ধারিত সেবা মূল্যের চেয়ে দাম বেশি রাখায় ১৫০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও সদরের পাল বাজারে কাঁচা বাজারে অনিয়ম রোধে এবং সব্জির দাম নাগালের মধ্যে রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে মূল্য তালিকা না থাকায় এবং অন্যান্য ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ৭ টি প্রতিষ্ঠানকে মোট ২৪,০০০/- জরিমানা করা হয়।সর্বমোট ৮ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক ৩৯,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

বাজার তদারকি অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকশ টিম।

অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২