সাহিত্য মঞ্চে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২২ | ৮:৩৫
Link Copied Successfully!

জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে বঙ্গবন্ধুকে নিবেদন করে কবিতা লেখা ও আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ১৩ আগস্ট শনিবার বিকেলে শহরের কোড়ালিয়া রোডস্থ সংগীত নিকেতন মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা ৩টি বিভাগে অংশ নিয়ে বঙ্গবন্ধুকে নিবেদন করে কবিতা আবৃত্তি করেন।

সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিমের পরিচালনায় আবৃত্তি প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক বরেণ্য আবৃত্তিশিল্পী কবি কাজী মাহতাব সুমন এবং সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন এখন টিভির চাঁদপুর প্রতিনিধি সাংবাদিক তালহা জুবায়ের।

এছাড়া প্রতিযোগিতায় বঙ্গবন্ধুকে নিবেদন করে স্বরচিত কবিতা লেখা প্রতিযোগিতায় অংশ নেন জেলার উদীয়মান তরুণ কবিগণ।

বিজ্ঞাপন

সাহিত্য মঞ্চের সহ-সাংগঠনিক সম্পাদক অনুবাদক সাদ আল-আমিন জানান, জাতীয় শোক দিবসে সাহিত্য মঞ্চ সব সময় ব্যতিক্রমী আয়োজন করে থাকে। এবার আমরা বঙ্গবন্ধুকে নিবেদন করে কবিতা লেখা এবং আবৃত্তির আয়োজন করেছি। আয়োজনে অংশ নেয়া সকল প্রতিযোগী এবং তাদের অভিভাবকদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নির্বাহী সদস্য সাবরিন আক্তার জানান, আগামী কয়েক দিনের মধ্যে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেয়া হবে।

উল্লেখ্য : একই দিনে একই ভেন্যুতে সাহিত্য মঞ্চের আয়োজনে তিনমাস মেয়াদী উচ্চার,ণ উপস্থাপনা ও আবৃত্তি বিষয়ক কর্মশালার আগস্ট মাসের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়ে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২