শিক্ষার্থীদের সাথে থানা পুলিশের মাদক ও ইভটিজিং বিরোধী আলোচনা

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী
আপডেটঃ আগস্ট ১০, ২০২২ | ৪:৫৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতামূলক আলোচনা সভা করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

বুধবার সকালে হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ ও সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে এই সভা অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ইউনুস মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ (পিপিএম)।

বিজ্ঞাপন

ওই সময় শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদসহ অন্যান্য সামাজিক অপরাধের কুফল ও ভয়াবহ ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।

সে সময় শিক্ষার্থীরা হাত উঁচিয়ে একযোগে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদকে ‘না’ বলে এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেন এবং সুন্দর সমাজ গঠণের প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।

বিজ্ঞাপন

তিনি বলেন, সবার অংশগ্রহণ ছাড়া পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় তিনি ওসি, হাজীগঞ্জ ০১৩২০-১১৫৯৯৭ ও জাতীয় জরুরি নম্বর ৯৯৯ শিক্ষার্থীদের মুখস্থ রাখার কথা বলেন এবং মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদসহ সকল অপরাধমূলক কার্যক্রমের তথ্য পুলিশকে জানানোর আহবান জানান। তথ্য দাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন।
ওইসময় সহকারী প্রধান শিক্ষক মো. হোসানুল আজম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদারসহ থানার অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২