হোয়াইটওয়াশ ঠেকাতে মাঠে নামছে টাইগাররা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১০, ২০২২ | ১:৩৬
Link Copied Successfully!

‘দুর্বল’ জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের স্বপ্ন নিয়ে সে দেশে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। উল্টো নিজেরাই হোয়াইটওয়াশের চরম শঙ্কার মধ্যে রয়েছেন তামিমরা।

দুটি ম্যাচে ভালো ব্যাটিং করে বড় স্কোর তুললেও জিততে পারেননি টাইগাররা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি আজ। এই সংস্করণে বাংলাদেশের ৪০০তম ম্যাচও আজ। নিজুত ক্রিকেটপ্রেমীর মনে প্রশ্ন— মাইলফলক উদযাপন করতে পারবে তো বাংলাদেশ! নাকি ধবলধোলাই হয়ে বিমানের টিকিট কাটবে।

বিজ্ঞাপন

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বুধবার ম্যাচ শুরু যথারীতি বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়।

সেই ২০০১ সালে অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিক, অ্যালেস্টার ক্যাম্পবেলদের মতো লিজেন্ডদের দলের কাছে দুই দফায় হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এর পর আর কখনোই জিম্বাবুয়ের বিপক্ষে সেই তেতো অভিজ্ঞতা হয়নি। বরং বাংলাদেশ হোয়াইটওয়াশ করেছে ছয়-ছয়বার। এবার সেই ২১ বছর আগে ফিরে যাওয়ার চরম শঙ্কা ভর করেছে মনে।

এই সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ওয়ানডে জিতেছে বাংলাদেশ। টানা ৯ বছরে সিরিজ জয় তো বহুদূর, কোনো ওয়ানডে ম্যাচই জিততে পারেনি জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

চলমান সিরিজের আগে ১৮টি দ্বিপাক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর মধ্যে ১২টিতে জিতেছিল বাংলাদেশ আর জিম্বাবুয়ে জিতেছিল সাতটিতে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা