হাজীগঞ্জে তিন কেজি গাঁজাসহ গোপালগঞ্জের সালমান ও রাজিব আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৮, ২০২২ | ১১:০৮
Link Copied Successfully!

হাজীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ গোপালগঞ্জের সালমান শেখ (২৬) ও মো. রাজিব শেখ (৩১) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার বিকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার উচ্চঙ্গা-বাকিলা ক্রসিং সংলগ্ন এলাকা থেকে এই দুইজনকে গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার চরভাটপাড় গ্রামের সালমান শেখ ও একই গ্রামের রাজিব শেখ।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবা বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার উচ্চঙ্গা-বাকিলা ক্রসিং সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
ওই সময় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২