হাজীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত

হোসেন বেপারী
আপডেটঃ আগস্ট ৮, ২০২২ | ২:৫৫
Link Copied Successfully!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মদিন পালিত হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিবের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার উপকারভোগী সাতজনের মাঝে সেলাই মেশিন বিতরণ ও তিনজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীরের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারের সঞ্চালনায় টেলিকনফারেন্সে বক্তৃতা করেন চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তির নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুউদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ।

অতিথিদের বক্তৃতা শেষে উপজেলার বিভিন্ন এলাকার সাত জনকে সাতটি সেলাই মেশিন ও তিনজনকে আর্থিক সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম ও উপজেলার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২