তিনি থাকবেন সৃজনে-সংগ্রামে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৬, ২০২০ | ১২:০০
Link Copied Successfully!

মাহবুবুল আলম চুন্নু
আঁধারে আচ্ছন্ন থাকা জাতিকে আলোর পথে নিয়ে আসার ” আলোক বর্তিকা ” জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যার আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেও আমরা তাঁকে স্মরণ করব জীবন চলার প্রতিটি সংকটে।

পাকিস্তান আমলে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষে, সকল আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের পরিকল্পনা কমিশনে যুক্ত ছিলেন । ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম সংবিধানের বাংলা অনুবাদে মূখ্য ভূমিকা পালন করেন। তিনি ড. কুদরত – ই – খুদা শিক্ষাকমিশনের সদস্য ছিলেন। ১৯৭৫ সালের পরে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে সামাজিক – সাংস্কৃতিক আন্দোলনে এবং একটি গণতান্ত্রিক – সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আধুনিক সমাজ প্রতিষ্টায় তিনি বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন।

বিজ্ঞাপন

আনিসুজ্জামান স্যার বাংলা একাডেমি পুরস্কার , একুশে পদক, স্বাধীনতা পদক লাভ করেন। তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার “পদ্মভূষণ” লাভ করেন।

ড.আনিসুজ্জামান সব সময়ই Positive Mind ( ইতিবাচক মানসিকতা) এর ছিলেন। তিনি কখনও তাঁর ব্যাক্তিত্বের প্রসন্নতাকে ম্লান হতে দিতেন না। সৌজন্য – মমত্ব – ভাতৃত্ব ছিল তাঁর চরিত্রের ভূষণ। তিনি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরাসরি শিক্ষক ছিলেন।

তিনি আমাদের জাতির মনন। তাঁর কর্ম – আন্দোলন – সংগ্রাম – রচনাবলি বাঙালি জাতির অনুপ্রেরণা হয়ে ফিরে ফিরে আসবে।

বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা , সংস্কৃতিজন পরম শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান স্যারের মহা প্রয়ানে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর পক্ষ থেকে তাঁকে লাল সালাম। মহান আল্লাহ পাক তাঁর আত্মাকে শান্তি দান করে শেষ বিচারের দিনে তাঁকে বেহেশত নসীব করুন। আমিন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত