গৌড়েশ্বর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা

হোসেন বেপারী
আপডেটঃ আগস্ট ১, ২০২২ | ৫:৪৩
Link Copied Successfully!

১৪৪৪ হিজরী মহরম মাসের পহেলা দিন উপলক্ষে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে গৌড়েশ্বর সমাজ কল্যাণ সংস্থা।

রোববার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গৌড়েশ্বর পশ্চিম পাড়া মসজিদ মাঠে প্রায় এক’শ শিশু-কিশোর প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা।

ধড্ডা গৌড়েশ্বর পশ্চিম পাড়া সালেহ নূরানী মাদ্রাসা ও গৌড়েশ্বর পশ্চিম পাড়া মদিনাতুল জামে মসজিদে গৌড়েশ্বর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে প্রায় এক’শ প্রতিযোগীর অংশ গ্রহণে আল্লাহর নাম আঁকা পবিত্র কাবা শরিফের ছবি ও জাতীয় পতাকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে হাসানুজ্জামান মিয়াজীর সভাপতিত্বে গৌড়েশ্বর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. ফরিদ হোসেন ও মো. ইয়াসিনের যৌথ সঞ্চালনায় প্রতিযোগী দুই গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় করে ছয় জনকে পুরস্কৃত করা হয়। স্বান্তনা পুরস্কার দেওয়া হয় অংশ গ্রহণ কারী সকল প্রতিযোগীকে।

অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, হাফেজ মো. ওমর ফারুক, হাফেজ মো. শরিফুল ইসলাম, মো. আব্দুল আউয়াল, মো. ইকবাল মজুমদার, মো. ইব্রাহিম সর্দার, মো. শাখাওয়াত হোসেন, মেহেদী হাসান, বোরহান উল্ল্যাহ প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২