মসজিদ কমিটিতে পছন্দের পদ না পেয়ে ইমামের ওপর হামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৫, ২০২২ | ৭:২৯
Link Copied Successfully!

চাঁদপুরে মসজিদ কমিটিতে পছন্দের পদ না পাওয়ায় পিতা-পুত্র মিলে ইমাম ও খতিব মাওলানা মো. ইউসুফ খান (৬২) কে গুরুতর আহত হয়েছে।

সোমবার দুপুরে চাঁদপুর শহরের বিষ্ণুদী ঈমানীয়া জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এলাকাবাসী আহত ইমামকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মাওলানা মো. ইউসুফ খান এর পূর্বে শহরের ঐতিহাসিক বাসস্ট্যান্ড গৌর-এ গরিবা জামে মসজিদে দীর্ঘ ১৭ বছর ইমামের দায়িত্ব পালন করেন। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আহত ইমাম মাওলানা মোঃ ইউসুফ খান জানান, একটি বাড়িতে দুপুরের খাবার খেয়ে মসজিদে যাওয়ার পথে পেছন থেকে দুলাল মৃধার ছেলে মেহেদী মৃধা মোটরসাইকেলের হরণ দেয়। তখন রাস্তার পাশের দেয়ালের জন্য নড়তে পারেনি। এতেই মেহেদী ইমামকে গালমন্দ ও হাতের মধ্যে স্টিলের রিং পরে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। একই সাথে মেহেদীর বাবা দুলালও ইমামকে কিল, ঘুসি ও লাথি মারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ঈমানীয়া জামে মসজিদের কমিটির উপদেষ্টা ছিলেন দুলাল মৃধা।

গত এক মাস আগে গঠিত নতুন কমিটিতে দুলাল মৃধাকে উপদেষ্টা থেকে সাধারণ সদস্য করা হয়। মসজিদ কমিটির উপদেষ্টা পদে না রাখায় তিনি ইমামকে দায়ী করেন। সেই ক্ষোভ থেকেই দুলাল মৃধা এবং তার ছেলে ইমাম সাহেবকে আঘাত করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগের প্রস্তুতি নেয় ইমামের পরিবার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে