অস্থায়ী আনসার সদস্যদের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা লোপাট

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২২ | ৯:২১
Link Copied Successfully!

ভাতার টাকা উঠাতে গিয়ে ঘুম ভাঙ্গলো অস্থায়ী আনসার সদস্যদের। গেল ইউপি নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করে আনসার সদস্যরা। ওইসময় ভর্তি ফরম পূরণে নেয়া টাকা বৈধ ছিল না। জনপ্রতি ৫০০ থেকে আটশ পর্যন্ত দিয়েছেন তারা। উপজেলা আনসার বিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে ১৮৫৩ জন আনসার সদস্যকে ভাতা দেয়া হচ্ছে। সেই হিসাবনুযায়ী গড়ে ৬০০ টাকা করে ভর্তি ফরম পূরণের সময় হাতিয়ে নেয়া টাকার পরিমাণ দাঁড়ায় ১১ লাখ ১১ হাজার টাকা।

সরকারের কোন রাজস্ব খাতে জমা হয়নি এই টাকা । তাহলে কারা খেয়েছে অস্থায়ী আনসার সদস্যদের এই টাকা। গত কয়েক বছর ধরে বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে আনসারদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। তবে ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর।

ইউপি নির্বাচনের আটমাস পর বুধবার ১৮৫৩ জনকে ভাতার টাকা দেয়া হয়। ওইসময় ভুক্তভোগীরা তুলে ধরেন, ভর্তি ফরম পূরণের সময় যেই টাকা নিয়েছে এবং তিনদিনের যাতায়াত ও খাওয়া খরচ শেষে তাদের পারিশ্রমিক থাকে মাত্র ৮০০/ ১০০০ টাকা।

বিজ্ঞাপন

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, অস্থায়ী আনসার সদস্যদের ভর্তি ফরম পূরণের সময় তিনি ছিলেন না। যেই কর্মকর্তা ছিল, তিনি এমন অনিয়মের সাথে জড়িত ছিলেন বলে দায় এড়িয়ে যান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি