সাহিত্য মঞ্চের আয়োজনে

চাঁদপুরে প্রমিত উচ্চারণ, উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক কর্মশালা শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩, ২০২২ | ১১:১৭
Link Copied Successfully!
চাঁদপুরে প্রমিত উচ্চারণ, উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক কর্মশালা শুরু -- পপুলার বিডিনিউজ

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করে পথচলা চাঁদপুরের অন্যতম সাহিত্য সংগঠন সাহিত্য মঞ্চের আয়োজনে তিনমাস মেয়াদী প্রমিত উচ্চারণ, উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক কর্মশালার উদ্বোধন হয়েছে। ২ জুন শনিবার বিকেল সাড়ে ৩ টায় চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে এ কর্মশালার প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়।

সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি আশিক বিন রহিমের পরিচালনায় উদ্বোধন পর্বে বক্তব্য রাখেন কর্মশালার প্রশিক্ষক বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক কাজী মাহতাব সুমন, সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেন গুপ্ত, সমাজিক সংগঠন আপন এর উপদেষ্টা রোটারিয়ান ডা. মাসুদ হাসান, প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারিয়ান ডা. রাশেদা আক্তার। অনুভূতি প্রকাশ করেন এখন টিভি চ্যানেলের চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক তালহা জুবায়ের।

বক্তারা বলেন, পৃথিবীতে আমরাই একমাত্র গর্বিত জাতি যারা ভাষার জন্যে জীবন দিয়েছি। তাই আজকের এই দিনে আমরা সকল ভাষা শহিদ এবং ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা গর্বিত বাঙালী হিসেবে সকলেই মাতৃভাষাকে শ্রদ্ধা করবো। আমাদের প্রমিত বাংলা এবং শুদ্ধ উচ্চারণ জানা প্রয়োজন। কারণ আমরা যখন কোন মঞ্চে বা অন্য মানুষের সামনে কথা বলবো, সেটি যেন শুদ্ধ উচ্চারণে হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ভাষার শুদ্ধ উচ্চারণ নিয়ে চাঁদপুরের একমাত্র সাহিত্য মঞ্চ কাজ করে যাচ্ছে। তাদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। এটি শুধু ভালো উদ্যোগই নয়, একটি সাহসী উদ্যোগ। এজন্যে আমরা সাহিত্য মঞ্চকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আজকের এই কর্মশালার অর্ধশতাধিক প্রশিক্ষনার্থীর উপস্থিতি আমাদের মুগ্ধ করেছে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ নিয়ে মানুষের যে আগ্রহ আছে, সেটি আমাদের আনন্দিত করেছে।

বক্তারা আরো বলেন, উচ্চারণ সবসময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুন্দর উপস্থাপনের মধ্য দিয়েই একটি কথা অনেক সুন্দর হতে পারে। সাহিত্য মঞ্চ বরাবরই ব্যতিক্রমী আয়োজন করে থকে। শুদ্ধ ভাষা চর্চায় এই কর্মশালার জন্য সাহিত্য মঞ্চকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য : ২০২১ সালে ভাষার মাস ফেব্রুয়ারির ১২ তারিখ প্রমিত উচ্চারণ, উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। তবে ২টি ক্লাসের পর ওই সময়ে হঠাৎ করে করোনার সংক্রোমণ বেড়ে যায়। ফলে করোনার সংক্রোমণ রোধে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাহিত্য মঞ্চ তাদের কর্মশালার বন্ধ করে দেয়। করোনার পরিস্থিতি স্বাভাবিক হবার পর এই প্রশিক্ষণ কর্মশালা পূনরায় চালু করার অনুরোধ করেন প্রশিক্ষনার্থীরা। তাদের আগ্রহ এবং অনুরোধে নতুন উদ্যমে ভাষা চর্চার এই কার্মশালা আবার শুরু করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত