
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সভা
হাজীগঞ্জ-শাহরাস্তিতে এমনও ভোট কেন্দ্র আছে, যেখানে আওয়ামী লীগ ভোট দিতে পারবে না : ইঞ্জিনিয়ার মমিনুল হক
বিএনপির সাধারণ সভায় নেতৃবৃন্দ -- পপুলার বিডিনিউজ 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোহন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।
ওই সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন পর্যন্ত যদি বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেফতার না করা হয়, তাহলে এমনও কেন্দ্র আছে যেখনে আওয়ামী লীগ নিজেরাও ভোট দিতে পারবে না।


ওই সময় পদ্মা সেতু নিয়ে তিনি বলেন, জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে। এই পদ্মা সেতু তৈরিতে সরকার দুর্নীতি করেছে।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার।
অনুষ্ঠানে ওই সময় উপজেলা বিএনপির সকল ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর








