হাড়িয়ান গ্রামের মুয়াজ্জিন হত্যা মামলা

ছোট ভাই হত্যা মামলার প্রধান আসামী বড় ভাই নজরুল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৩, ২০২২ | ১২:৫৫
Link Copied Successfully!
আটককৃত নজরুল ইসলাম -- পপুলার বিডিনিউজ

গত ১৮ এপ্রিল হাজীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা সেলিম হত্যা মামলার প্রধান আসামী বড় ভাই নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে হাজীগঞ্জ উপজেলার হাড়িয়াইন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন তদন্ত কর্মকর্তা গোপী দাস।

সম্পত্তি বিরোধের জের ধরে ছোট ভাই সেলিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। ঘটনাটি উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামের নতুন মিজি বাড়ীতে ঘটে। নিহত সেলিমের স্ত্রী বাদী হায়ে তিনজনকে আসামী করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সেলিমের মরদেহ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে ময়না তদন্ত রিপোর্ট এখন পাওয়া যায়নি।

ঘটনার বর্ণনা দিয়ে নিহত সেলিমের মেয়ে আয়েশা জানান, ১৮ এপ্রিল রবিবার সকালে তাদের বাড়ী মাপার জন্য শালিশি বৈঠক হওয়ার কথা ছিল। সকালে চাচা নজরুল ও বাবার জেঠাতো ভাই সেরাজুল ইসলামের ছেলে সোলায়মানদের শালিশিগণ আসে। তাদের পক্ষে কেউ না থাকায় বাবার সাথে নজরুল ও সোলায়মানের ঝগড়া হয়। এক পর্যায়ে প্রকাশ্যে লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করে নজরুল। ওইসময় সোলায়মান বাবার মুখে থাপ্পড় মারে। এতে বাবা ঘটনাস্থলে জ্ঞান হারান তার বাবা।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা গোপী দাস বলেন, ঘটনার পর থেকে বড় ভাই নজরুল ও তার ভাবীসহ আসামীরা পলাতক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নজরুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি তদন্ত মো. ইব্রাহী খলিল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত