চাঁদপুর শহর রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে শিক্ষামন্ত্রী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২১, ২০২২ | ১০:৩৪
Link Copied Successfully!

চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের পুনর্বাসনের লক্ষে বিস্তারিত সমীক্ষা শীর্ষক কর্মশালা

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, দেশের বিভিন্ন স্থানে বর্ষা বিভিন্ন চেহারা নিয়ে আসলেও চাঁদপুরে আসে বিভীষিকাময় চেহারা নিয়ে। ভাঙন শুরু হলে নদী প্রতিরক্ষার জন্য প্রস্তুতিরও সময় দেয় না। আপনি প্রস্তুতি নিয়ে এক সপ্তাহ পরে কাজ ধরবেন, এর আগেই ভেঙে তলিয়ে যাবে। ৭ ঘন্টা সময়ও পাওয়া যায় না। আমি জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই এই মুহুর্তেই শহর রক্ষার কাজ শুরু করতে হবে।

২১ জুন মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পরামর্শক প্রতিষ্ঠান আইডাব্লিউএম ও সিইজিআইএস কর্তৃক আয়োজিত চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের পুনর্বাসনের লক্ষে বিস্তারিত সমীক্ষা শীর্ষক প্রকল্পের কারিগরি এবং পরিবেশগত ও সামাজিক মূল্যায়নের নিমিত্ত মতবিনিময় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, গত কয়েক বছরের ভাঙনের সময় দিন ও রাতে প্রশাসনের লোকদেরক নদী পাহার দিতে হয়েছে। ওইসব মুহুর্তে ঠিক করে শ্রমিকও পাওয়া যায় না। সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প পাস হওয়ার আগেই শহরকে রক্ষা করতে হবে। সমীক্ষা রিপোর্টসহ যাবতীয় কাজ শেষ হতে সময় লাগবে। আমি মনে করি ইতোমধ্যে দেশের অন্য যেসব স্থানে নদী ভাঙন রোধে কাজ শুরু হয়েছে এবং প্রকল্প পাস হয়েছে, তার চাইতে চাঁদপুরে আগে কাজ শুরু করা প্রয়োজন ছিল।

ডা. দীপু মনি মেঘনার ভাঙন থেকে চাঁদপুর শহরকে রক্ষার জন্য জরুরি ভিত্তিতে কাজ শুরু করার জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপাউবো’র মহাপরিচালক ফজলুর রশিদ, বাপাউবোর’
(পরিকল্পনা, নকশা ও গবেষণা) বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ড. জিয়া উদ্দিন বেগ, বাপাউবো কুমিল্লা পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান ও বাপাউবো’র পরিকল্পনা (পুরঃ) এর প্রধান প্রকৌশলী ড. শ্যামল চন্দ্র দাস।

চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের বিষয়ে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন সিইজিআইএস এর নদী প্রকৌশল বিভাগের পরিচালক সরোয়ার জাহান ও ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন।

সমীক্ষা রিপোর্টে বলা হয়, সারাদেশের নদীগুলোর ৯০ শতাংশ নদীর পানি চাঁদপুর দিয়ে প্রবাহিত হয়ে সাগরে যায়। চাঁদপুর শহর রক্ষা প্রকল্প বাস্তবায়ন হলে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব দুটোই পড়বে। তবে নদী ভাঙন কমবে, ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে ৫.৫%। মৎস্য উৎপাদন নেট বৃদ্ধিপাবে প্রায় ৭৪ মেট্টিক টন। জলজ বাস্তুসংস্থানের অবস্থার উন্নতি হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

একই সাথে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নদী ড্রেজিং হলে চাঁদপুরের বিপরীত দিকে এবং ভাটির দিকে নদী ভাঙন হতে পারে। নির্মাণ বর্জ্য লেবার শেডের বর্জ্য ইত্যাদি আশপাশের পরিবেশকে দূষিত করবে। নির্মাণ সাইটে মাছের প্রজাতির গঠন সাময়িকভাবে হ্রাস পাবে। জলজ প্রাণীদের ব্যাঘাত এবং জলজ বস্তুসংস্থানের অবস্থার অবনতি হতে পারে। জেগে উঠা চরে পর্যটন ষ্পট ভেঙে ফেলার ফলে পর্যটক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ক্ষতিগ্রস্থ হবে। শহর রক্ষা বাঁধসহ প্রকল্পটি বাস্তবায়নে সরকারের ব্যয় হবে ৩ হাজার ৪শ’ কোটি টাকা।

এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমূখ। সমীক্ষা প্রতিবেদনের বিভিন্ন বিষয়ে জানার জন্য উন্মুক্ত আলোচনায় চাঁদপুর চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকজন বক্তব্য রাখেন।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফাহিম ইকবাল, সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জোহা, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত