নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁদপুর জেলা ওলামা দলের মানববন্ধন

Reporter
আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ জুন ১৭, ২০২২ | ৮:৩৪
Link Copied Successfully!

ভারতে দুই বিজেপির নেতা কতৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়শা (রাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

শুক্রবার বাদ আছর চাঁদপুর শহরের বেগম জামে মসজিদের সামানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওঃ জাকির হোসেনের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।

বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন খান বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, সেলিমুছ সালাম, সদর উপজেরা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, হাইমচর উপজেলা ওলামা দলের সাধারন সম্পাদক আলাউদ্দীন আনসারী।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ভারত সরকারের মুখপাত্র নিপুর শর্মা ও চন্দন আমাদের প্রাণপ্রিয় মহা নবীকে নিয়ে যে মন্তব্য করেছে তাতে বিশ্ব মুসলিমের হৃদয়ে আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্বের অনেক মুসলিম দেশ রাষ্ট্রিয়ভাবে এর নিন্দা জানালেও বাংলাদেশ সরকার চুপ রয়েছে। এই মুলিম দেশের একজন মুসলিম হিসেবে এটি আমাদের জন্য কষ্টদায়ক। অবিলম্বে সরকার কর্তৃক নিন্দা প্রস্তাবের দিবী করছি।

বক্তারা বলেন, যেই দু’কুলাঙ্গার আমাদের বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করেছে তা ক্ষমার যোগ্য নয়। আমরা সেই দেশের সরকার কর্তৃক তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের