শিশুটি হাসপাতালে ভর্তি

এক বছরের শিশুর কামড়ে সাপের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৭, ২০২২ | ৩:৫৯
Link Copied Successfully!

লোকমুখে প্রবাদ আছে, “রাখে আল্লাহ, মারে কে”। অবিশ্বাস্য হলেও সত্য। এমনি এক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা জেলায়। জেলার সদর উপজেলার উজলপুর গ্রামে এক বছর বয়সি শিশুর কামড়ে একটি সাপের বাচ্চা মারা গেছে।

মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে ওই গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে শিশু জান্নাতুল ফেরদৌস সুস্থ আছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণ রেখেছেন চিকিৎসকরা।

শিশু জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন।

বিজ্ঞাপন

শিশু জান্নাতুলের মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরের মধ্যে খেলছিল জান্নাতুল। একপর্যায়ে খেলতে খেলতে দুইজনেই খাটের নিচে চলে যায়। এ সময় খাটের নিচে থাকা একটি গোখরা সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় সে।

পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকের কাছে দেওয়া হয়েছে।

সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন জানান, শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে কয়েকঘণ্টা পর্যবেক্ষণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। পপুলার বিডিনিউজ, চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত