
ওই ইউনিয়নের উঘারিয়া চারআনি বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে অসহায় দিনমজুর ফারুক হোসেনের বসতঘরে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ফারুক হোসেনের বসতঘর এবং তার রান্নাঘর ও তার ভাই দিনমজুর লিটনের বসতঘর ও রান্নাঘর সহ ৪টি ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত লিটনের স্ত্রী ছেলে-মেয়েসহ ৪জন সদস্য রয়েছে। বর্তমানে তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর ঘটনাস্থলে পৌঁছে পরিবারকে সমবেদনা জানান এবং দুই পরিবারকে মাননীয় সংসদ সদস্যে প্রিয় অভিভাবক মেজর (অবঃ)রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়ের পক্ষে থেকে চাল, ডাল, চিনি, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার তুলে দেন চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর এবং তাদেরকে সরকারি ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষে ঘর ও আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।












