কচুয়া কন্ঠ পত্রিকার গৌরবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী

কচুয়া কণ্ঠের জমকালো আয়োজনে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter
শান্তু ধর, কচুয়া
আপডেটঃ মে ২৮, ২০২২ | ১১:১৭
Link Copied Successfully!
কচুয়া কন্ঠ পত্রিকার গৌরবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী -- পপুলার বিডিনিউজ

কচুয়া থেকে প্রকাশিত প্রথম পাক্ষিক পত্রিকা কচুয়া কন্ঠ পত্রিকার গৌরবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৭ মে শুক্রবার রাতে পৌরসভাধীন জমজম টাওয়ারের ৮ম তলায় কচুয়া কণ্ঠ ফাউন্ডেশন মিলনায়তনে পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনার সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কচুয়া কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিঠুর সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন।কচুয়া কন্ঠের নির্বাহী সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কচুয়া কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হাবিব উল্লাহ হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার, তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের চেয়ারম্যান রাবিকুল হাসান, কচুয়া বার্তার সম্পাদক সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর তালুকদার, শিখড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, কচুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার,দপ্তর সম্পাদক শান্তুু ধর, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক ওমর ফারুক সাইম, উপদেষ্টা তরিকুল ইসলাম, কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের সদস্য সচিব সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলার শাখার সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমি প্রমূখ।

আলোচনা সভা শেষে পত্রিকাটির ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথিসহ অনান্য অতিথিবৃন্দ। পরে সাংবাদিক ও সুধীজনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কচুয়া প্রেসক্লবের সাংবাদিক বৃন্দ, সুধীজন ও কচুয়া কন্ঠ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল হলে তৈরি হবে নতুন কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হাজীগঞ্জ থানা পুলিশের সফল। বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার চাঁদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ গ্রেফতার ৭৪, আটক ১৯ কিশোর মতলব উত্তরে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার মতলব দক্ষিণে আ’লীগ ও যুবলীগের ২ নেতা আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক চাঁদপুর সদর বাগাদীতে আওয়ামী লীগ নেতা আটক মতলবে ভাতীজাকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় মামলা চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ইব্রাহিমপুর ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাবো : চেয়ারম্যান পদ প্রার্থী বাদশা মিয়া চৌকিদার মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পাহাড়ি নৈসর্গিক রূপকথা : সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাথা মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ