মুশফিকুর রহিম আর লিটন দাসের চমৎকার দুটি ইনিংসও ম্লান

১০ উইকেটে হারতে হলো বাংলাদেশকে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ২৭, ২০২২ | ৫:০৭
Link Copied Successfully!

হতাশ তো মুমিনুল হবেনই। যে টেস্টে চতুর্থ দিনও হার অনেক দূরের বিষয় মনে হচ্ছিল, সে ম্যাচেই ১০ উইকেটে হারতে হলো বাংলাদেশকে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং-ব্যর্থতায় ম্লান হয়ে গেল সব প্রচেষ্টা। মুশফিকুর রহিম আর লিটন দাসের চমৎকার দুটি ইনিংসও ম্লান। মুমিনুলেরও খারাপ লাগছে মুশফিক আর লিটনের ইনিংস দুটির মর্যাদা তাঁরা দিতে পারেননি বলে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথাই বললেন বাংলাদেশ অধিনায়ক, ‘মুশফিক ভাই আর লিটনের জন্য খুব খারাপ লাগছে। তারা খুবই ভালো খেলেছে। শ্রীলঙ্কা আমাদের চেপে ধরেছিল। পুরো বিষয়টাই ছিল মানসিক খেলার ব্যাপার।’

মানসিকভাবে শক্তিশালী দল নয় বাংলাদেশ। প্রতিটি টেস্ট ম্যাচেই এটা প্রমাণ হচ্ছে। মুমিনুল বলেন, ‘আমরা হেরে যাই গুরুত্বপূর্ণ সময়গুলোতে।’ দলের মানসিক শক্তি বাড়ানোই এখন অধিনায়কের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ‘আমরা যদি মানসিক শক্তি অর্জন করতে না পারি, তাহলে পরের সিরিজে ঘুরে দাঁড়ানোটা খুবই কঠিন হবে।

কাল সাকিবই বলেছিলেন বোলিং নিয়ে। যেখানে শ্রীলঙ্কার পেসাররা ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন, উইকেট নিয়েছেন নিয়মিত, সেখানে আমাদের পেসাররা ছিলেন ব্যর্থ। ইবাদত লঙ্কানদের প্রথম ইনিংসে ৪ উইকেট নিলেও ছিলেন অনেক খরুচে। মুমিনুলের চিন্তাটা বাংলাদেশের বোলিং নিয়েও, ‘আমাদের বোলিং নিয়েও কাজ করতে হবে। বিশেষ করে পেস বোলিং।’

বিজ্ঞাপন

কী করলে কী হবে, এটাই যেন ভেবে পাচ্ছে না বাংলাদেশ দল। মুমিনুল নিজেও ফর্মে নেই অনেক দিন। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও কথা বলেনি তাঁর ব্যাট। হতাশা প্রকাশ করা ছাড়া আদতে তাঁর কিছু করারও নেই, ‘সত্যিই ম্যাচটা হতাশার। তবে আমাদের পরিশ্রম করতে হবে। আমরা গুরুত্বপূর্ণ সময়েই হেরে যাই। এই সময়গুলোতেই আমরা ভালো করতে পারি না।

সূত্র: প্রথম আলো

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব