শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

Default User
শাহরাস্তি প্রতিনিধি
আপডেটঃ মে ২৫, ২০২২ | ১২:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার সময় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাসস্ট্যান্ড এলাকায় রাত্রিকালীন ডিউটিরত পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনিছুর রহমান একটি মিনি ট্রাককে চ্যালেঞ্জ করেন। ওই সময় ট্রাকের চালক ও চালক সহকারীসহ ৫জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে ট্রাকের ভিতর তল্লাশি করে ডাকাতির সরঞ্জাম জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলো বরিশালের মুলাদী উপজেলার চর ভাটামারা গ্রামের আঃ রব হাওলারের পুত্র মেহেদী হাসান হৃদয় (২৩), শাহরাস্তি উপজেলার রায়শ্রী মুন্সী বাড়ির জয়নাল আবেদীনের পুত্র মোঃ সোহাগ (২২), কুমিল্লার বুড়িচং উপজেলার পালটি গ্রামের তোতা মিয়ার পুত্র মোঃ হাবিবুর রহমান প্রকাশ রনক প্রকাশ রনি (২৬), চৌদ্দগ্রাম উপজেলার ধনু সাড়া গ্রামের মমিন হোসেনের পুত্র মোঃ ইমাম হোসেন শাওন (২৮) ও লালমাই উপজেলার বলি পদুয়া গ্রামের কাজী শহিদুল ইসলামের পুত্র কাজী হোসেন (৩০)।

বিজ্ঞাপন

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, ট্রাকের ভিতর তল্লাশি করে হাতুড়ি, তালা কাটার যন্ত্র ও দড়িসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে কোর্টে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা