পুলিশ প্রটোকল চেয়ে ধরাশায়ী ভুয়া বিচারপতি 

Default User
মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেটঃ মে ২০, ২০২২ | ৫:২৩
Link Copied Successfully!

মতলব দক্ষিণে বিচারপতি পরিচয় দিয়ে পুলিশ প্রটোকল নিতে গিয়ে শুক্রবার দুপুরে বিপ্লব প্রধান (৪০) নামক এক যুবক আটক করেছে পুলিশ।

সে মতলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামের মৃত মাহবুব প্রধানের ছেলে। পেশায় ইন্জিনিয়ার ওয়ার্কসপ ব্যবসায়ী।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, নিজেকে উচ্চ আদালতের একজন বিচারপতি পরিচয় দিয়ে ঢাকা থেকে একটি গাড়ি ভাড়া নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রওনা দেন মো. বিপ্লব প্রধান (৪০)। পথে বিভিন্ন জায়গায় বিচারপতির প্রটোকল ও সুবিধাও নেন।

বিজ্ঞাপন

কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে সেখানকার ট্রাফিক পুলিশের কাছেও নিজেকে বিচারপতি হিসেবে পরিচয় দেন। এরপর থানার পুলিশ কর্মকর্তা মো. রুহুল আমিন, মো. শামসুদ্দিন, আবুল ফজল ও মো. হেলাল উদ্দিন ওই ব্যক্তিকে প্রটোকল দেন। পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বসতঘরের অবস্থাসহ অন্যান্য বিষয় দেখার পর তাঁদের সন্দেহ হয়। পরে পুলিশের জেরারমুখে ভুয়া বিচারপতি স্বীকার করে বিপ্লব প্রধান। পপুলার বিডিনিউজ, মতলব দক্ষিণ, চাঁদপুর।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব