হাজীগঞ্জে পানির টাংকিতে অক্সিজেন সংকটে নিভে গেল দুই ভাইয়ের প্রাণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৭, ২০২২ | ১১:৪২
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারের হকার্স মাকের্টের বকুলতলা রোডে মো. বারেক হাজীর নির্মিত ভবনের পানির টাংকিতে অক্সিজেন সংকটে নিভে গেল দুই ভাইয়ের প্রাণ।

মঙ্গলবার সকালে পানির টাংকির ছাদের বাঁশ খুলতে গিয়ে  অক্সিজেন সংকটে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন দুই ভাই গোলাম রাব্বানী (৩৮) ও মোহন আলী (২৮)।

তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সুখানদীঘী গ্রামের মৃত শাজেমান আলীর ছেলে।

বিজ্ঞাপন

ভবনের মালিক বারেক হাজী জানান, প্রতিদিনের ন্যায় দুই ভাই ভবনের কাজ করতে আসে। ছোট ভাই মোহন আলী প্রথমে টাংকিতে নামে। পরে তাকে উদ্ধার করতে বড় ভাই টাংকিতে নেমে পড়েন। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দুই ভাইকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বড় ভাই রাব্বানী কন্ট্রেকটার হিসেবে এই ভবনের কাজটির দায়িত্ব পালন করে আসছিল।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাশেদুল  আলম পপুলার বিডিনিউজকে জানান, প্রথমে পানির টাংকিতে ছোট ভাই অক্সিজেন সংকটে পড়ে আর উঠতে পারেনি। পরে বড় ভাই তাকে বাঁচাতে নেমে অক্সিজেন সংকটে পড়েন। তাদেরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তাদের ছোট ভাই কাফি ও রাব্বানীর স্ত্রীকে হাসপাতলে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। তবে তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পারিবারিক সূত্রে জানা  গেছে, রাব্বানী ছয় মাস আগে বিয়ে করেন। সে দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ উপজেলায় কন্ট্রেকটার হিসেবে বিভিন্ন ভবণ নির্মাণের কাজ করে আসছিল।

জানতে চাইলে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ পপুলার বিডিনিউজকে জানান, দুই ভাইয়ের মৃতদেহের সুরতাহাল প্রতিবেদন করা হয়েছে। এ বিষয়ে একটি  অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা