চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে গোলাম মোস্তফা বাবু’র প্যাণেল নির্বাচিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৬, ২০২২ | ৮:১৫
Link Copied Successfully!
উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হলো চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। ১৬ মে সোমবার অনুষ্ঠিত নির্বাচনে
সাধারণ সম্পাদক পদে সদস্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ তার পুরো প্যাণেল নির্বাচিত হয়েছে। গোলাম মোস্তফা বাবু পেয়ছে ৪৭ ভোট এবং সফিউল আজম রাজন পেয়েছেন  ৯ভোট।সোমবার বিকেল ৪টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার।

এর আগে সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটযুদ্ধে উৎসবমুখর পরিবেশে মোট ৫৭ ভোটের মধ্যে ৫৬টি ভোট কাস্টিং হয়।  চিকিৎসাজনিত কারনে দেশের বাহিরে থাকায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান তার ভোট দিতে পারেনন।
চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির দু’টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২৯ পদের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিভিন্ন পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত হছেন। সোমবার সাধারণ সম্পাদক পদে ১জন ও কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জন নির্বাচিত হন।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যমতে, নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম মোস্তফা বাবু ও তার প্যানেলের ১৪ জন কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্থানীয় একটি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। আর সেই ক্লাবটি হচ্ছে শহরের কোড়ালিয়া আবাসিক এলাকার চাঁদপুর ইয়ুথ ক্লাব। মূলত চাঁদপুর ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক হচ্ছেন সাবেক ক্রিকেটার সফিউল আজম রাজন এবং গোলাম মোস্তফা বাবু হচ্ছেন সাবেক ফুটবলার ও পূর্ব শ্রীরামদী ক্লাবের সাধারণ সম্পাদক।

অপরদিকে, ১৪ কার্যনির্বাহী সদস্য পদে প্যানেলের বিপরীতে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ওই ইয়ুথ ক্লাবেরি সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারী। তিনিও ৯ ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হয়েছেন। আর এই কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জনের জন্য প্রার্থী ছিলো মাত্র ১৫ জন। অর্থাৎ কার্যনির্বাহী সদস্য পদে মোশারফ হোসেন পাটোয়ারী ব্যাতীত অন্য সকল প্রার্থী ছিলো একই প্যাণেলের। মূলত এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়েই নির্বাচনের প্রধান আকর্ষণ ছিলো।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এক প্রতিক্রীয়ায় বলেন, ক্রিড়া সংস্থা এমন একটি জায়গা যেখানে সব গ্রুপ এক হয়ে কার্যকরী পরিষদের প্যানেল দিয়ে থাকেন এবং সেটাই হয়। ইতিমধ্যে সহ-সভাপতি পদে ৪ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাদ বাকি পদগুলো জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য কোটায় পদাধিকারবলে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত হবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দীর্ঘদিনের কাজের মূল্যায়ন হিসেবে আমাকে ভোটাররা পুনরায় নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করবো অতীতের ভুল-ত্রুটি বাদ দিয়ে নতুন করে এই ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে। তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব