হাজীগঞ্জে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৪, ২০২২ | ৯:২৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশু মোজাহিদ (২.৬) ও হাফছা আক্তার (৩.৬) নামের দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের লোধপাড়া কাজী বাড়ির পূর্ব পাশ্বের পুকুরে পড়ে শিশু মোজাহিদ (২.৬) এর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবার ও বাড়ির সকলের অগোচরে বাড়ির পূর্ব পাশে পুকুরের পানিতে পড়ে যায় শিশু মোজাহিদ। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বাড়ির পূর্ব পাশে পুকুর ঘাটের কাছে গেলে পানি থেকে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু মোজাহিদ ইউনিয়নের ১নং ওয়ার্ড কাজী বাড়ির মো. মফিজুল ইসলাম কাজীর ছেলে।
অন্যদিকে শনিবার বিকেলে উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ পন্ডিত বাড়ির দক্ষিন পাশ্বের পুকুরে পড়ে শিশু হাফছার মৃত্যু হয়েছে।

পরিবারের অগোচরে পানিতে ডুবে যায় শিশু হাফছা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু হাফছা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পন্ডিত বাড়ির মো. কামাল হোসেনের মেয়ে।

বিজ্ঞাপন

উল্লেখ, গেলো বুধবার বিকেলে পানিতে ডুবে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধ্যর্বপুর ইউনিয়নের পালিশারা মিজি বাড়ির মো. রিয়াদ মিজির দুই বছরের শিশু মাহমুদা আক্তার রাইসার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা