চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৩, ২০২২ | ১০:৩৯
Link Copied Successfully!

কচুয়ায় উপজেলায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কমিটি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কচুয়া বিশ্ব রোড এলাকায় ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের অফিস সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম (৩২), ড. মহীউদ্দীন খান আলমগীরের সমর্থক পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ একাংশের সভাপতি মো. তুহিন (২৩), যুবলীগ নেতা গাজী রবিউল আউয়াল (২২), কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের সমর্থক চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ একাংশের সভাপতি শেখ সজিব (২০), নূর মোহাম্মদ (২৩), শাওন (১৮) মো. মহিউদ্দিন (১৮), মেহেদী হাসান (১৮), শাহাদাত হোসেন (২০) ও শাওন (১৮)।

আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে তুহিন ও রবিউলকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের একাংশের সভাপতি মো. তুহিন ও সাধারণ সম্পাদক শাকিলের নেতৃত্বে একটি মিছিল ক্যাম্পাস থেকে কচুয়া বিশ্ব রোড এলাকায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের বিশ্ব রোডস্থ অফিসের সামনে এসে উচ্ছৃঙ্খল বক্তব্য দিলে উক্ত স্থানে পূর্বে অবস্থান নেওয়া চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের অপর গ্রুপের সভাপতি শেখ সজিব ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদসহ অনান্য নেতাকর্মীদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়।

এ বিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করি। তাদেরকে নিভৃত করার সময় আমিও হাতে ব্যথা পাই।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেন, পলিটেকনিক ছাত্রলীগের কমিটি সংক্রান্ত বিষয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আইনশৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগপ্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

সূত্র: এনটিভি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা