সুযোগ পেলে আবারও আইপিএলে ফিরতে চান গেইল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ৮, ২০২২ | ৪:৪৩
Link Copied Successfully!

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের আইপিএল ক্যারিয়ারটা নেহায়েত মন্দ নয়। তবে চলতি মৌসুমের আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। তখন ধারণা করা হচ্ছিল, ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লিগে শেষ ম্যাচটা বুঝি খেলেই ফেলেছেন তিনি। তবে এবার তিনি জানালেন, তার জীবনের আইপিএল অধ্যায় এখনো শেষ হয়নি। সুযোগ পেলে আবারও আইপিএলে ফিরতে চান ৪২ পেরোনো এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন গেইল। জানিয়েছেন চলতি মৌসুমে নিজেকে কেন সরিয়ে নিয়েছেন তিনি। বলেছেন, ‘শেষ কয়েক বছর ধরে যেভাবে আইপিএল শেষ হয়েছে, আমার মনে হয়েছে আমার ঠিকঠাক কদর করা হচ্ছে না। তারপর আমার মনে হয়েছে, আচ্ছা! তুমি খেলাটা ও আইপিএলের জন্য এত কিছু করার পরেও প্রাপ্য সম্মানটা পাচ্ছো না!

‘তাই আমি বললাম, ঠিক আছে, তাই হোক, আমি নিজের নামটা ড্রাফটেও রাখব না। এরপর আমি এটা যেভাবে আছে, সেভাবেই রেখে দিয়েছিলাম। ক্রিকেটের পরে একটা জীবন থাকতোই। আমি তার সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

তাই বলে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসে খেলা এই তারকা পরের মৌসুমের আইপিএল থেকেও নিজেকে সরিয়ে রাখবেন, সেটা যে বোঝাননি, তা পরিষ্কার করে দিলেন পরের কথায়, ‘পরের বছর আমি ফেরত আসছি, আমাকে তাদের দরকার আছে।’

শুধু এখানেই শেষ করেননি তিনি। সাবেক দল পাঞ্জাব কিংবা বেঙ্গালুরুর এক দলকে শিরোপাও জেতাতে চান সাবেক উইন্ডিজ অধিনায়ক। তিনি বলেন, ‘আইপিএলে তিন দলের প্রতিনিধিত্ব করেছি আমি, কলকাতা, আরসিবি ও পাঞ্জাব। আরসিবি ও পাঞ্জাবের একটা দলের হয়ে একটা শিরোপা পেলে ভালো লাগবে আমার।’

‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আমার একটা দারুণ সময়ই কেটেছে, যেখানে আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে সফল ছিলাম। আর পাঞ্জাব দলটাও ভালো ছিল। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, নতুন কিছুতে ঝাঁপিয়ে পড়তে ভালোবাসি। দেখা যাক কী হয়!’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা