
কচুয়া ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিল


দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ ও কারামুক্তির জন্য চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মে) বিকালে উপজেলার বিতারা ইউনিয়নের দূর্গাপুর বালুর মাঠ সংলগ্ন উপজেলা ছাত্রদলের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. মোশাররফ হোসেন রুবেলের সঞ্চালনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপি সভাপতি মো. হুমায়ুন কবির প্রধান।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. শাহজালাল প্রধান,সাধারন সম্পাদক মো. মকবুল হোসেন মিয়াজী, যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম,উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন মজুমদার,সদস্য সচিব অ্যাড. মো. মাসুদ প্রধানীয়া,ঢাকাস্থ কচুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. জিয়া উদ্দিন মজুমদার প্রমুখ।
এসময় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. ইসমাইল হোসেন ,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওয়ালী উল্যাহ সরকার,মো. মোস্তফা কামাল প্রধান,সাইফুল ইসলাম সোহেল,মো. রিপন আসমা সিকদার নিপা,যুগ্ন আহ্বায়ক জি.এম কিরন পাটওয়ারী,সদস্য তৌহিদুল ইসলাম সবুজ,রায়হান হোসেন মামুন,ইঞ্জি. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন কবীর,জিয়াউদ্দিন,সাচার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক মিয়া,সাধারন সম্পাদক জসিম উদ্দিন সবুজ,সহ বিএনপি সহযোগী সংগঠনের নেতাকার্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ ও কারামুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য যে, কচুয়ার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপি শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীকে চাঁদপুর-১ কচুয়া আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে বিজয়ী ও বিএনপিকে এ আসনটি উপহার দিতে তাঁর হাতকে শক্তিশালী করতে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
E/N



























