হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনার ১৭ দিন পর মারা গেলেন বীমা কর্মকর্তা

Default User
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২২ | ১০:৩৭
Link Copied Successfully!

১৭ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন হাজীগঞ্জের এক বীমা কর্মকর্তা বিল্লাল হোসেন (৪৫)। তিনি গত ১৩ এপ্রিল চাঁদপুর ওয়ারলেস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত হন। পরে ২৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই কামাল হোসেন। বিল্লাল হোসেন হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর( উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

তার ভাই পুলিশ কর্মকর্তা কামাল হোসেন জানান, বিল্লাল হোসেন চাঁদপুরের ফারইস্ট ইসলামী লাইফ ইনসুরেন্সের সার্ভিসেলের কর্মকর্তা ছিলেন। প্রতিদিনের মত তিনি তার গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুরে যাতায়াত করতেন। গত ১৩ এপ্রিল তিনি চাঁদপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাবার পথে ওয়ারলেস এলাকায় সড়ক দুর্ঘটনায় কবলিত হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলে ১৭ দিন চিকিৎসা নেয়ার পর শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক সূত্র জানান, সড়ক দুর্ঘটনায় তার মাথার হাড় ভেঙ্গে গেছে। এতে তার শরীর থেকে প্রচুর রক্ত খরন হয় যার ফলে তাঁর মৃত্যু হয়েছে।

বিল্লাল হোসেনর ১ ছেলে ১ মেয়ের জনক।

বিজ্ঞাপন

তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা