
কচুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
Link Copied Successfully!


সঠিক পুষ্টিতে সুস্থ জীবন এই স্লোগানে কচুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে ।
এ উপলক্ষে রবিবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলাচনা সভা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন।


বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান ও হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিয়া প্রমুখ।
E/N



























