দেলোয়ার হোসেন মিয়াজীর স্বরণে শাহরাস্তি উপজেলা বিএনপির বিশাল ইফতার মাহফিল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৪, ২০২২ | ১২:১২
Link Copied Successfully!

সাবেক সংসদ সদস্য এম এ মতিন ও শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর ও প্রয়াত বিএনপির নেতৃবৃন্দের স্বরণে ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি উপজেলা বিএনপি আয়োজিত এ ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ঘটে। বিএনপির নেতা শেখ বেলায়েত হোসেন সেলিমের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ড. আলমগীর কবির পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, সেলিমুস সালাম, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল, জেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, উপজেলা জামায়াতের আমির মোঃ মোস্তফা কামাল। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির নেতা মোঃ আলী হোসেন, সাহাদাত হোসেন মাস্টার, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাউন্সিলর আঃ কুদ্দুস রানা, উপজেলা মৎস্য জীবী দলের সভাপতি শাহ আলম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জোবায়ের আল নাহিয়ান রাজু, সদস্য সচিব তানভীর, ছাত্রদল নেতা শাহজাহান সম্রাট।

বিজ্ঞাপন

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন মিয়াজীর একমাত্র সন্তান হৃদয়। ইফতার মাহফিলে প্রয়াত বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও দলের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা