চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২২ | ৯:৩৪
Link Copied Successfully!

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর রসুই ঘর পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রোজা আত্মশুদ্ধির মাস। রোজা আমাদের জন্যে এমন একটি সুযোগ করে দেয় যেন নিজের আত্মশুদ্ধির জন্যে কাজ করি এবং নিজেদের জিবনকে যেন সুন্দর করতে পারি। আমরা যেন এ সুযোগটি কাজে লাগাই। আমরা যেন নিজেদের ব্যক্তি জবিনের কথা চিন্তা। আমরা যদি নিজেদের ব্যক্কি জিবনের ভুল ত্রুটি খুঁজে পাই এবং সেগুলো মার্জনা করার জন্যে আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলেই আমাদের সবার জিবন সুন্দর হবে। প্রত্যেকের ব্যক্তি জীবন যখন সুন্দর হবে তখন সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করবো যেন চাঁতপুরে আমরা যারা আছি তারা সবাই যেন একসাথে ভালো থাকি, মিলে মিশে থাকি এবং উন্নয়নের চাঁদপুর গড়তে পারি।
এসময় জেলা আয়োজিত ইফতার মাহফিলের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)। তিনি বলেন, ছবি মনের কথা বলেন। ছবি অতীতের কথা বলে, বর্তমানের কথা বলে, ভবিষ্যতের কথা বলে। হাজার শব্দ দিয়ে যে কথা বলা হয়, মাত্র একটি ছবি দিয়ে সেই হাজার শব্দের অনুভূতি প্রকাশ করানো যায়। ছবি ছাড়া সংবাদ স্পষ্ট হয় না। ফটোজার্নালিস্টদের কাজটা একটু কঠিন। শক্তিশালী একটি সংগঠন। পুলিশ বাহিনীর সাথে কাধে কাধ রেখে একসাথে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এমএ লতিফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম মাসুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, ঢাকা কলেজের অধ্যাপক আবুল কাশেম জহুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন,  চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ইকবাল হোসেন পাটওয়ারী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ প্রমূখ।

জেলার বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর দর্পন এর ভারপ্রাপ্ত সম্পাদক শরিফ চৌধুরী, দৈনিক চাঁদপুর সংবাদ এর সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক চাঁদপুর প্রবাহ এর সম্পাদক রহিহ বাদশা, দৈনিক চাঁদপুর খবর এর সম্পাদক ও প্রকাশক সোহের রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, দৈনিক শপথ এর সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন।

এছাড়াও ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি একে আজাদ, সিনিয়র সহ-সভাপতি অভিজিৎ রায়, সহ-সভাপতি শাওন পাটওয়ারী,  সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাঈদ হোসেন অপু, সদস্য মিজান লিটন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব