কচুয়ায় বৃদ্ধার মৃত্যু নিয়ে এলাকায় নানান গুঞ্জন

Default User
মাসুদ রানা,কচুয়া
আপডেটঃ এপ্রিল ২১, ২০২২ | ৪:৫৮
Link Copied Successfully!

কচুয়ার বজরীখোলা গ্রামে সুজ্জাত আলী বেপারী নামের এক বৃদ্ধের মৃত্যু নিয়ে এলাকায় নানান গুঞ্জন চলছে।

বুধবার ভোর রাতে বৃদ্ধ সুজাত আলী চিকিৎসাধীন অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। পরবর্তীতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করে এবং ময়নাতদন্ত শেষে ওই দিন রাতে তার লাশ বজরীখোলা গ্রামের
পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

বৃদ্ধ সুজ্জাত আলী বেপারীর ছেলে নবীর হোসেন,মেয়ে জোসনা বেগম ও মনোয়ারা বেগম জানান, একই বাড়ির প্রতিবেশী দুধু মিয়ার সাথে তাদের দীর্ঘদিনের সম্পত্তিগত বিরোধ চলছে। ১১ এপ্রিল সন্ধ্যায় প্রতিপক্ষরা জোরপূর্বক বাড়ির সীমানা দখল করতে চাইলে তার বৃদ্ধ বাবা সুজ্জাত আলী বেপারী বাধা দিলে প্রতিপক্ষ দুধু মিয়া মাটির ঢিলা দিয়ে মাথায় আঘাত করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। তার বাবার মৃত্যুর জন্য প্রতিপক্ষ দুধু মিয়া গংদের দায়ী করেন তারা।

বিজ্ঞাপন

এব্যাপারে বক্তব্য জানতে প্রতিপক্ষ দুধু মিয়ার বাড়িতে গেলে তাকে না পাওয়ায় তার স্ত্রী মাজেদা বেগম বলেন, বৃদ্ধ সুজ্জাত আলী বেপারীকে ইটের ঢিলা নয়, মাটির ধুলা দেয়া হয়েছে এবং শুনেছি স্টোক করে মারা গেছেন তিনি।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছি এবং পোস্টমার্ডাম রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা