পিরোজপুর উবির সভাপতি ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া মনোনীত 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২০, ২০২২ | ১১:০০
Link Copied Successfully!
 হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ৩ নং কালচোঁ ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া।
মানিক হোসেন প্রধানিয়া হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এর দায়িত্ব পালন করছেন।
 মানিক হোসেন প্রধানিয়া হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তারপাল্লা গ্রামের প্রধানিয়া বাড়ির মৃত মোঃ নুরুল ইসলাম প্রধানিয়ার পঞ্চম পুত্র।
গত ১৩ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত পত্রে চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া সভাপতি মনোনীত করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করেন।

তিনি বিদ্যালয়ের সভাপতি ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে সেবামূলক কাজ করে যাচ্ছেন। চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া নতুন দায়িত্ব যেন ন্যায় নিষ্ঠা ভাবে পরিচালনা করতে পারেন সে জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। সে সাথে তিনি পিরোজপুর  উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। এবং হাজীগঞ্জ শাহরাস্তির নির্বাচনী এলাকা চাঁদপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত মেজর অবঃ রফিকুল ইসলাম বীরউত্তম এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এছাড়াও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সমন্বয়ক আলহাজ্ব জসিম উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা শিক্ষার সমন্বয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফরহাদ হোসেন রতন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ, সকল অভিভাবক, ছাত্রছাত্রী এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের দোয়া ও সহোযোগিতায় কামনা করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা