হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২২ | ১০:৩৪
Link Copied Successfully!
হাজীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজীগঞ্জ বাজারস্থ গাউছিয়া হাইওয়ে এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এ বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ওইসময় দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও মঙ্গল এবং হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সমৃদ্ধি ও প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, তাজকিরাতুল উলূম তাহৃফিজুল কুরআন মাদরাসার মোহতামিম হাফেজ মো. নুরুল ইসলাম।
এর আগে ইফতারপূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী।
সাংবাদিক কল্যাণ সমিতির কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম লিটন, প্রসক্লাবের সাবেক সভাপতি মুন্সী মোহাম্মদ মনির। হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় এ বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. মাহফুজুর রহমান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন ও সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী।
সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্’র সার্বিক তত্ত্বাবধানে এবং সকল সদস্যদের সার্বিক সহযোগিতা দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।
এছাড়াও হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য গাজী সালাউদ্দিন, মোরশেদ আলম, হাছান মাহমুদ, কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, এস. এম মিরাজ মুন্সী, মনিরুজ্জামান বাবলু,  এনায়েত মজুমদার, সাফিউল বাসার রুজমন, এস.এম চিশতী, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন শামীম,  পাপ্পু মাহমুদ,  রেজাউলি করিম নয়ন, জহিরুল ইসলাম জয়সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সাংবাদিক কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা