কচুয়ায় শাজুলিয়া দরবার শরীফে ইফতার মাহফিল সম্পন্ন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১৪, ২০২২ | ৮:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফের “মাহে রমজানের ফজিলত ও শিক্ষা” বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর হতে শুরু হওয়া মাহফিলে আখেরি মুনাজাত পরিচালনা করেন শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি।

তিনি বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধি এবং আধ্যাত্মি শক্তি অর্জনের জন্য চমৎকার একটি মাস। এ মাসে মানুষের মানবিক দুর্বলতা যেমন- কামনা-বাসনা, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, গীবত-চোগলখুরি ইত্যাদি দূর করার প্রশিক্ষন পাওয়া যায়। এ মাসে রহমত, মাগফেরাত এবং নাজাত লাভের মধ্য দিয়ে আল্লাহর একজন খাঁটি বান্দা হওয়া যায়। তিনি বলেন, তাকওয়ার চাদর দিয়ে নিজেকে আবৃত করার মাস হল রমজান।

বিজ্ঞাপন

দরবার শরীফের নায়েবে মোন্তাজেম শাহ মুহাম্মদ নুরুল্লাহ শাজুলির সভাপতিত্বে ও পীরজাদা আতাউল্লাহ শাজুলির ব্যবস্থাপনায় এসময় আলোচনা পেশ করেন, মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম গোলাম মোস্তফা, নিশিন্তপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুর আহমদ আজাদ, সাচার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হেদায়েত উল্লাহসহ আরো অনেকে।

এসময় দরবার শরীফের মুরিদীন, মুহিব্বিনসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

E/N

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা